শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল। ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইউনিট দায়িত্বশীল টিএস এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ইফতার ও দোয়া মাহফিলে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। ইউনিট দায়িত্বশীল টিএস এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত! বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ইফতার ও দোয়া মাহফিলে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল- রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন; ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।। জনগণের অংশগ্রহণে বাস্তবায়ন হবে প্রতিশ্রুত কর্মসূচি। শ্রীমঙ্গলে হামিদী ভবন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল।

সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি এবং পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম।
সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব আপু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল, যমুনা টেলিভিশন রাজশাহীর ব্যুরো প্রধান শিবলী নোমান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ, উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম, কালবেলা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, খোলা কাগজের ব্যুরো প্রধান মাসুদ রানা রাব্বানী এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মর্তুজা। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ শাকিল, রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানী এবং প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদের। কোনো সাংবাদিক হয়রানি বা নির্যাতনের শিকার হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, বর্তমানে সাংবাদিকতায় কিছু অপেশাদারিত্বের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে নীতি ও আদর্শ মেনে দায়িত্ব পালন করলে সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ন থাকবে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তাঁরা।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন মন্ডল, সহসভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা।

এ ছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান লিটন, আবুল হাশেম, হাবিল উদ্দিন, শিহাবুল ইসলাম সম্রাট, গোলাম কিবরিয়া, তানজিলুল ইসলাম লাইক, অপু দাস, নাহিদ ইসলাম, ঈসাহাক হক পিন্টু, ফারুক আহমেদ, আতিকুল ইসলাম আতিক, রাকিবুল শুভ, আব্দুল বশির ডলার, ফায়সাল হোসেন, মেহেদী হাসান, আসগর আলী সাগর, আলফাজ হোসেন, সৈয়দ মাসুদ ও রাজা হোসেন।
ইফতারের আগে বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন ক্লাবের সাবেক সহসভাপতি ফারুক আহমেদ। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর