মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ড.মু. মিজানুর রহমান মহোদয়ের মতবিনিময় সভা।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

শারওয়ার হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিজিটাল এক্স-রে মেশিন, জেনারেটরসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মতামত ও প্রয়োজনীয় চাহিদার তালিকা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে, যাতে স্থানীয় জনগণ আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারে। পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের জন্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
সভায় উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত রহনপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী তারিকুল ইসলাম বকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুস সামাদ, ডা. আব্দুল আলিম, ডা. হাবিবা সুলতানা হ্যাপি, ডা. শহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠক শারওয়ার হোসেন, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর