মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে প্রশ্ন রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল বদলগাছীতে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মাত্র ১ বছর ১০ মাসেই সিভিল সার্জন অ্যাওয়ার্ড পেলেন বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সুমন মিয়া; বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন, বালিয়াডাঙ্গীতে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান ২০ হাজার টাকা জরিমানা; মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে পুলিশের হাতে আটক পেশাদার ইয়াবা কারবারি। রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ দায়িত্বশীল কাজের স্বীকৃতি, সিভিল সার্জন অ্যাওয়ার্ড পেলেন সুমন মিয়া

বালিয়াডাঙ্গীতে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান ২০ হাজার টাকা জরিমানা;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মোঃআব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে “মা বেকারী সেমাই কারখানায়” ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। (৯ মার্চ) ২০২৬ সোমবার দুপুরে উপজেলার লাহিড়ী বাজারে চৌদ্দ হাত কালিতলা ইক্ষু সেন্টারের মেইন রোডের পাশে “মা বেকারী সেমাই কারখানায়” এই অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং যথাযথ প্যাকেজিং না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমান করা হয় মা বেকারী প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেনকে ।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় বালিয়াডাঙ্গী উপজেলা সেনেটারী ইন্সপেক্টর,পুলিশ প্রশাসনের সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর