শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা অনুদান পেল ১৫ টি অসহায় পরিবার সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। শ্রীবরদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার। গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা

সুষ্ঠুভাবে বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

প্রতিবেদকের নাম / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়নের উপকারভোগী পরিবারের মাঝে স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান (জুন)। এসময় উপস্থিত ছিলেন বোতলাগাড়ী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফেরেজুল শাহ্ এবং সৈয়দপুর উপজেলা পরিসংখ্যান অফিসার ইকবাল মোত্তাকিন মোঃ রফিকউল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিরা বলেন, প্রকৃত উপকারভোগীদের মাঝে যেন সঠিকভাবে সরকারি সহায়তা পৌঁছে যায় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সুশৃঙ্খল পরিবেশে এ কর্মসূচি বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

এ সময় চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান (জুন) জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। কেউ যেন বঞ্চিত না হয় এবং প্রকৃত উপকারভোগীরা যাতে সহায়তা পায় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। স্থানীয়রা জানান, এমন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য সহায়তা বিতরণ হওয়ায় তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর