মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার। পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফুডপ্যাক বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান। সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত। ‎পবিত্র রমজান মাসে মহিষখলা বাজারে কয়লা-পাথরবাহী ট্রাকের দাপট, ধুলা-শব্দদূষণে অতিষ্ঠ এলাকাবাসী। ভুরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের, *#সাংবাদিক সম্মেলন;*

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

শারওয়ার হোসেন
স্পেশাল করেসপনডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) গোমস্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, ঘনঘন ভূমিকম্প, অতি বৃষ্টি ও অতিরিক্ত তাপমাত্রা মোকাবিলার প্রস্তুতি বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা উম্মে সালমা রুমা, সামাজিক সংগঠক মো. শারওয়ার হোসেন, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ ব্যবস্থাপনায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর