বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। এসএসসির ফলাফলে তাহিরপুরের চরম বিপর্যয়, পাসের হার মাত্র ৪১.১৮ শতাংশ। শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু;

শ্রীমঙ্গল থানার উদ্যোগে পুলিশ–সাংবাদিকদের মিলনমেলা ও ইফতার মাহফিল।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬, ২৪ রমজান ১৪৪৭ হিজরি) বিকালে শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, কোষাধ্যক্ষ ও খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক মোঃ এহসানুল হক, সাবেক সহ-সভাপতি মোঃ কাওছার ইকবাল, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোঃ আব্দুর রব, শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী, দিনকালের প্রতিনিধি মোঃ রুবেল আহমদ, আমাদের সময়ের প্রতিনিধি মোঃ আবুজার রহমান বাবলা, সময়ের আলোর প্রতিনিধি মোঃ শামছুল ইসলাম শামিম, প্রথম আলোর প্রতিনিধি শিমুল তরফদার, ইত্তেফাকের প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, আমার দেশের প্রতিনিধি মোঃ গোলাম কিবরিয়া জুয়েল, মানবজমিন প্রতিনিধি মোঃ জামাল আহমদ, মানবকণ্ঠ প্রতিনিধি মোঃ আল আমিন, বাংলাদেশ সমাচার মৌলভীবাজার প্রতিনিধি মোঃ জয়নাল আবেদিন, রূপালী বাংলাদেশের প্রতিনিধি কাওছার আহমদসহ সাংবাদিক আতাউর রহমান কাজল, ঝলক দত্ত, মোঃ জবোর আলী রানা, তিমির বনিক, মোঃ ফারুক খান, নুর মোহাম্মদ সাগর, সৈয়দ আমিনুল ইসলাম আলামিন, রূপক দত্ত, এবং মুস্তাকিম আল মুনতাজ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন, যা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে।”
তিনি ভবিষ্যতেও পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, পুলিশের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ক থাকলে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আগামীতেও সংবাদকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর