শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ছাতকে ১ম ওয়াহিব উদ্দিন নিহান আন্তর্জাতিক  র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত   ঝিনাইগাতীতে মহান মে দিবস,জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাটে মহান মে দিবস ও জাতীয় পেশাগত সেইফটি ও স্বাস্থ্য দিবস পালিত ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে  যোগদান করতে যাচ্ছেন মহি উদ্দিন মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশ সম্পাদকীয়: মে দিবসের চেতনা ও আগামীর স্মার্ট পৃথিবী দিপু ভাইয়ের পক্ষ থেকে সকল মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা- ভিপি তারেক

বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, তিন হ্যাকার গ্রেফতার,;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার।

রাজশাহীর বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক আইডি খোলার পর প্রবাসী-সহ অসংখ্য পুরুষের সাথে নারী কন্ঠে কথা বলে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(১৫ মার্চ) গভীর রাতে উপজেলার খায়ের হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী(২০), আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম(২২)। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা ও হ্যাকিং কর্মকাণ্ডের বিভিন্ন পুরুষকে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তিন প্রতারক(হ্যাকারকে) গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদেরকে থানায় নিয়ে এলে প্রত্যেকেই নিজেদের অপরাধ স্বীকার করে। এ মর্মে তাদের নামে প্রতারণা-সহ হ্যাকিং মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর