বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গোদাগাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ- / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ-

৭ নভেম্বর ২০২৫ইং শুক্রবার
আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি, কাঁকনহাট পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন।

 

দিনব্যাপী কর্মসূচির শুরুতে গোদাগাড়ী পৌর এলাকা থেকে আজ শুক্রবার সকালে এক বিশাল র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বিএনপির পার্টি অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সিপাহি-জনতা মিলিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল।

 

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন, “৭ নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক মাইলফলক। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, জনগণের শক্তিই দেশ রক্ষার প্রধান হাতিয়ার।” তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পতাকা তলে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, তরুণ ও প্রবীণ নেতা-কর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ রক্ষা করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর