মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশ ভূমি অফিসে নতুন নেতৃত্ব, বাড়ছে সেবাপ্রত্যাশীদের আশা দায়িত্বে মো. সাইফুল ইসলাম সাইফ ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস চারঘাটে বামনদিঘী ওয়ার্ড জামায়াতের গণসংযোগ ছুটির আনন্দ মাটি হতে পারে! হোটেল রুমে ঢুকেই সেরে নিন এই ৫টি কাজ বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ

ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল

সাংবাদিক এম দিদারুল আলম / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে ঈদ উপলক্ষে উপহার বিতরণ করেছে রাউজান প্রেস ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই নিহিত। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। সাংবাদিকদের তিনি সমাজের দর্পণ উল্লেখ করে তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন। ২৮ রমজান, বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ফকিরহাটস্থ প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা কামাল মিয়া, উপজেলা যুবদল নেতা নাছির উদ্দীন, যুবদল নেতা জাবের উদ্দিন জাবেদ, বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিছ এবং যুবদল নেতা মোহাম্মদ শফি। যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী ও দপ্তর সম্পাদক একে বাররের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ-সভাপতি এম. দিদারুল আলম, মিলন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস, মিলন বৈদ্য শুভ ও মোহাম্মদ সাব্বিরসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর