রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন।

তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আমির হোসাইন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় ধসে লিয়াকত আলী (৩৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।রোববার (২৯ মার্চ)ভোর ৬টার দিকে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ের বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া-ঝালরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঘাগটিয়া গ্রামের বিএনপি নেতা আবুল কালাম আজাদের ছেলে তালহা (৩২), ভাতিজা তানশি (২৯) ও একই গ্রামের বকুল মিয়ার ছেলে শাহ মান্নার (২৮)-এর নেতৃত্বে একটি জোগাল (বেশ কয়েকটি ছোট নৌকার সমষ্টি) অবৈধভাবে নদীর পাড় কেটে বালু তুলছিল। এ সময় হঠাৎ পাড় ভেঙে বালু পড়ে লিয়াকত আলীর ওপর।

লিয়াকতের সহকর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর বালুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।পরে নিহত বালু শ্রমিক লিয়াকত আলীর মরদেহ তার নিজ গ্রামে সিরাজপুর নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ভোরে বালু উত্তোলনের সময় ওপর থেকে পাড় ধসে পড়লে লিয়াকত আলী মাটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর