রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

শোক সংবাদ

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

 

কারমাইকেল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মুহাম্মদ আফসার আলী স্যারের ইন্তেকাল..

​অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, কারমাইকেল কলেজের আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ আফসার আলী গতকাল রাত ১:০০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, ছাত্র-ছাত্রী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

​প্রথম জানাজা: আজ, ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার বাদ যোহর রংপুর চকরাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
​দ্বিতীয় জানাজা ও দাফন: পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জস্থ তাঁর নিজ গ্রাম সংলগ্ন মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

প্রফেসর মুহাম্মদ আফসার আলী স্যারের মৃত্যুতে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এক শোকবার্তায় সমিতির নেতৃবৃন্দ বলেন, “স্যারের মৃত্যুতে আমরা একজন সুযোগ্য অভিভাবক ও প্রাজ্ঞ শিক্ষককে হারালাম। শিক্ষা বিস্তারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য দান করেন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর