শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কারমাইকেলিয়ান বন্ধু আসাদের বাঁচার আকুতি: আপনার সামান্য সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একটি প্রাণ বাবা নামের ক’ল’ঙ্কি’ত পিতা সন্তানের লা’শ ফেলে বাড়ি থেকে পলায়ন! নওগাঁ জেলা পুলিশের অভিযানে ৪ জন আন্তজেলা কুখ্যাত ডাকাত মালামাল সহগ্রেফতার। খুলনায় ভয়ঙ্কর প্রতারণা: জালিয়াতির অভিযোগে অভিযুক্ত  ব্যক্তি নিজ পরিবার সাথে প্রতারণা। বালিয়াডাঙ্গীতে প্রভাব খাটিয়ে কবরস্থান দখল এলাকাবাসীর বিক্ষোভ ও প্রতিবাদ। বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ- সার বিতরণের উদ্বোধন। কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদকের মাতার মৃত্যুতে “গভীর শোক” গুণগত শিক্ষা ও শৃঙ্খলায় এগিয়ে লক্ষীচাপ বল্লমপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে ককই বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র নতুন কমিটি, সভাপতি খোকন ও সম্পাদক আশিক

কারমাইকেলিয়ান বন্ধু আসাদের বাঁচার আকুতি: আপনার সামান্য সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একটি প্রাণ

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

শিক্ষা জীবনের স্মৃতিবিজড়িত কারমাইকেল কলেজের সবুজ চত্বর আজ বিষাদে ছেয়ে গেছে এক প্রাক্তন শিক্ষার্থীর জীবন-সংগ্রামের করুণ কাহিনীতে। কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (অনার্স ২০০১-২০০২ ও মাস্টার্স ২০০৫ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র আবু রওশন মোঃ আসাদুজ্জামান আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

​রংপুর জেলার পীরগঞ্জের সন্তান আসাদ পরপর দুইবার ব্রেইন স্ট্রোক করে বর্তমানে গুরুতর অসুস্থ। পীরগঞ্জের প্রজাপাড়া গ্রামের আনিছার রহমানের পুত্র আসাদের চিকিৎসার পেছনে ইতোমধ্যে তার পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে প্রতিনিয়ত। বর্তমানে তার দুই পা হাঁটুর নিচ থেকে অবশ হয়ে গেছে, নিজে থেকে হাঁটার শক্তি প্রায় হারিয়ে ফেলেছেন তিনি।

অর্থাভাবে দীর্ঘ দিন কবিরাজি চিকিৎসা করিয়ে অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়েছে। ​চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত ও সুচিকিৎসা নিশ্চিত করতে পারলে আসাদ আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা তার পরিবারের পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না।

এদিকে তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন তিনি। তার স্ত্রী কোনরকমে সামলে নিচ্ছেন সংসার, কিন্তু আর কতদিন! ​এমতাবস্থায়, আসাদ তার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজের প্রাক্তন বন্ধু, বড়ভাই, বড়বোন এবং সমাজের সামর্থ্যবান ও দানশীল ব্যক্তিদের নিকট সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। আপনার সামান্য একটু ভালোবাসা ও আর্থিক সহযোগিতা হয়তো আসাদকে ফিরিয়ে দিতে পারে সুস্থ একটি জীবন। আসাদকে
​সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ: আবু রওশন মোঃ আসাদুজ্জামান, গ্রাম: প্রজাপাড়া (আসাদ ভিলা), উপজেলা: পীরগঞ্জ, জেলা: রংপুর। বিকাশ নম্বর: ০১৭১৫১৮৪৪৮৮।
ডাচ্ বাংলা ব্যাংক, পীরগঞ্জ শাখা, রংপুর। হিসাব নম্বর: ১৬২১৫৮০৪৩১৭৭৫।
​আসুন, কারমাইকেল কলেজের সেই ‘বন্ধুত্বের টানে’ আমরা একজন বন্ধুর পাশে দাঁড়াই। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে আসাদকে আবারও সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর