শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

বিদেশে পাঠানোর নামে অর্থ আদায় ও মানব পাচারের অভিযোগ

প্রতিবেদকের নাম / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

 

সোহেল রানা, স্টাফ রিপোর্টার:

মানব পাচারকারী ও নির্যাতনকারী মোঃ নুরুজ্জামান সেতু পেশায় মানব পাচারকারী। বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন। সম্প্রতি উক্ত ব্যক্তির নামে গুরুতর অভিযোগ পাওয়া গেছে বিশ্বস্ত মাধ্যমে। এই ব্যক্তি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে লোক পাঠাতেন।

অনেক ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের বিদেশে পাঠানোর পর অবৈধভাবে জোর করে আটকে রাখা হতো। ভুক্তভোগীদের অভিযোগ, সেখানে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট জব্দ করা হয় এবং অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়। অনেককে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে আরও টাকা দাবি করা হয়।

টাকা দিতে না পারলে মারধর ও খাবার না দেওয়ার মতো নির্যাতন চালানো হতো। বিনা খাওয়ায় ও বিনা গোসলে দিনের পর দিন বদ্ধ রুমে আটকে রাখা হয়।

সম্প্রতি এক ভুক্তভোগী সুযোগ পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি সামনে আসে। পরে একটি ভিডিও ফুটেজ পাঠান ভুক্তভোগী।

ভুক্তভোগী ব্যক্তি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তার সঙ্গে দেশে ও বিদেশে আরও অনেকে জড়িত রয়েছে। ভুক্তভোগীদের নুরুজ্জামান বলেন, “তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ আমার সঙ্গে বড় বড় লোকদের ওঠাবসা আছে।” সব সময় নুরুজ্জামান হুমকি দিয়ে যাচ্ছেন। অসহায় ভুক্তভোগীরা বাংলাদেশ সরকারের কাছে বিচারের জন্য জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর