শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

তাহিরপুরে বিকাশ লেনদেনের বিরোধে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩

সাংবাদিক শফিকুল ইসলাম / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

তাহিরপুরে বিকাশ লেনদেনের বিরোধে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩

বিশেষ প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিকাশ লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ব্রাহ্মণগাঁও জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের জামাল উদ্দিন (২৯) এর সঙ্গে একই গ্রামের আবেদ আলীর পূর্ব বিরোধ ছিল, যা মূলত বিকাশ লেনদেনকে কেন্দ্র করে সৃষ্টি হয়। ঘটনার দিন জুমার নামাজ শেষে জামাল উদ্দিন ও তার ভাই আলমগীর মিয়া বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাদের পথরোধ করে।

 

এ সময় আবেদ আলী, মরম আলী, রহমত আলী, ছায়েদ আলী, নাইম মিয়া ও জীবন মিয়াসহ আরও কয়েকজন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে তারা জামাল উদ্দিন ও আলমগীর মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

 

তাদের চিৎকারে জামাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকেও ছাড় দেয়নি হামলাকারীরা। অভিযোগ রয়েছে, আবেদ আলী মনোয়ারা বেগমের তলপেটে লাথি মারেন এবং রহমত আলী লোহার রড দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। জানা গেছে, মনোয়ারা বেগম প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা।

 

স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পরে আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জামাল উদ্দিন ও আলমগীর মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত মনোয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় জামাল উদ্দিন তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এই বিষয়ে অভিযুক্ত আবেদ আলী মোবাইল ফোন নাম্বারে একাধিকবার ফোন করা হলে সে ফোন রিসিভ করে নাই। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর