মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

কারমাইকেল কলেজে রম্য বিতর্ক: পহেলা বৈশাখের রঙে মাতল তারুণ্য

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৫৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

 

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি :

ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজের বিতর্ক পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নিতে আয়োজিত হয়েছে এক প্রাণবন্ত ‘রম্য বিতর্ক’। ‘বৈশাখে আমিই সেরা’—ব্যতিক্রমী ও হাস্যরসাত্মক এই বিষয়কে কেন্দ্র করে বিতার্কিকদের যুক্তি আর পাল্টা যুক্তির লড়াইয়ে মেতে ওঠে কলেজ প্রাঙ্গণ। নববর্ষের সকালে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

​বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকরা ভিন্ন ভিন্ন চরিত্রে অবতীর্ণ হয়ে দর্শকদের মুগ্ধ করেন। সেখানে ‘টিকটকার’ হিসেবে রেজওয়ানা স্বর্ণ, ‘কাজের বেটি’ চরিত্রে আলিমাতুন নূর সিথী, ‘প্রেমিকা’ রূপে ফাল্গুনী রায় পূজা, ‘ঝগড়ুটে বউ’ হিসেবে উম্মে জান্নাত মিশু এবং ‘ঘটক’ চরিত্রে আবু দারদা নাঈম তাদের অনবদ্য বাকপটুতা ও হাস্যরসের মাধ্যমে প্রমাণের চেষ্টা করেন যে, বৈশাখের আমেজে তারাই শ্রেষ্ঠ। বিতার্কিকদের মেধা ও অভিনয়ের মিশেলে পুরো অনুষ্ঠান জুড়ে হাসির রোল পড়ে যায়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ বিতার্কিকদের উৎসাহিত করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও বিতর্ক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো: আবুল হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ও বিতর্ক পরিষদের সহ-সভাপতি প্রফেসর মো: হাবিবুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিতর্ক পরিষদের তত্ত্বাবধায়ক শিক্ষক প্রফেসর দিলীপ কুমার রায় এবং বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক ও পরিষদের প্রতিষ্ঠাকালীন তত্ত্বাবধায়ক শিক্ষক প্রফেসর মো: শাহ আলম।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিতর্ক পরিষদের বর্তমান ও সাবেক সদস্য জনাব মো: রেজাউল ইসলাম বিপ্লব, মো: আলমগীর হোসেন আলো এবং সাবেক মুখ্য-সমন্বয়ক মাফরুজা মেহনাজ মৌরিন। পুরো আয়োজনটি সুচারুভাবে তদারকি করেন পরিষদের মুখ্য-সমন্বয়ক বহ্নিশিখা রায় পূজা এবং সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াজেদ সরকার। শুভ নববর্ষ উদযাপন কমিটি-১৪৩৩-এর আহ্বায়ক রাহুল দাস আয়োজনের সার্বিক সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​পরিশেষে, নতুন বছরের শুভেচ্ছা বিনিময় এবং আগামীতে সুস্থ ধারার বিতর্ক চর্চাকে আরও বেগবান করার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পহেলা বৈশাখের এই আনন্দঘন পরিবেশে বিতার্কিকদের এমন সৃষ্টিশীল উপস্থাপনা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ