রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার গুণগত মানে এগিয়ে চিলাহাটি সরকারি কলেজ শিক্ষার গুণগত মানে এগিয়ে চিলাহাটি সরকারি কলেজ ঝিনাইগাতীতে রেইনবো মডেল একাডেমিক কেয়ার কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য ভোগান্তির নাম বড়শশী সরদার পাড়া-ভাউলাগঞ্জ সংযোগ সড়ক: চেয়ারম্যানের আশ্বাসে ফল মেলেনি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী অদক্ষতা লুকানো: নীরব আত্মবিনাশের এক বিপজ্জনক রূপ—-মোঃ সেলিম উদ্দীন মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন রিয়াদে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন; ভুরুঙ্গামারীতে বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম ‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর

রাজশাহী বাঘা প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও শোভাযাত্রা

নিউজ রুম / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

রাজশাহী বাঘা প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও শোভাযাত্রা

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টারঃ

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহী বাঘা উপজেলা বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে ০১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ) উপজেলা চত্বরে বটমূলে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার তমা।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে লোকজ মেলার উদ্বোধন করা হয়।

এছাড়া দিনজুড়ে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। গ্রামীণ ঐতিহ্যের এই খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।

উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর