বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

শিক্ষার গুণগত মানে এগিয়ে চিলাহাটি সরকারি কলেজ

দৈনিক সোনালী সময় / ১৫৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নীলফামারী জেলার শিক্ষা অঙ্গনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে চিলাহাটি সরকারি কলেজ। জেলার অন্যতম ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি ফলাফল, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ পরিবেশ গড়ে তুলেছে।

কলেজ সূত্রে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল, নিয়মিত ক্লাস পরিচালনা এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ডিজিটাল ক্লাসরুম, সহশিক্ষা কার্যক্রম ও ক্যারিয়ার গাইডলাইনভিত্তিক উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ স্বপন মিয়া বলেন,
“আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। তাদেরকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, চিলাহাটি সরকারি কলেজ ইতোমধ্যেই জেলার শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। সঠিক পরিকল্পনা ও দক্ষ নেতৃত্ব অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়েও আরও সুনাম অর্জন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ