রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন।

ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ

প্রতিবেদকের নাম / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নাছির নোমান ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ইসলামপুর নতুন অফিস এলাকায় ইউপি মেম্বার নূর মোহাম্মদের প্রতিশোধের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক। ১৯ এপ্রিল তার শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চমেক চিকিৎসা সূত্রে জানা যায়, সেলিম বাবু বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই কম,কারণ তার কিডনি দুটি ড্যামেজ হয়ে গেছে। তবে আল্লাহ চাইলে বাঁচিয়ে রাখতে পারে।

গুরুতর আহত সেলিম বাবু

চিকিৎসকের এমন মন্তব্য শুনে তার পরিবার চরম দুশ্চিন্তায় পড়েছে। এদিকে বাংলার দ্বিতীয় এরশাদ শিকদার নামে খ্যাত বকলম নূর মোহাম্মদ মেম্বার ঈদগাঁও থানার অভ্যন্তরে বীরদর্পে ঘোরাফেরা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অসংখ্য পত্রপত্রিকায় সংবাদটি প্রচার হলেও ঈদগাঁও থানা পুলিশের কোন ভূমিকা লক্ষণীয় নই।সাধারণ মানুষের কাছে প্রশ্ন একটাই আইন সবার জন্য সমান নয়। পয়সাওয়ালার জন্য কোন আইন নেই। আইন প্রয়োগ শুধু অসহায় গরিবদের জন্য। বর্বর নির্যাতনের শিকার সেলিম বাবু আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

এতো বড় আলোচিত ঘটনা সংগঠিত হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ দেখেও না দেখার বান করে আছে তার কারণ কি? মরলে শুধু ময়না তদন্তেরই দায়িত্ব কি পুলিশের।এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংগঠিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

আমি গতকাল পর্যন্ত আহত সেলিম বাবুর খোঁজখবর রেখেছিলাম।তবে আজ কি অবস্থা জানিনা।অপরাধীদের বিরুদ্ধে আপনার পরিষদ কোন ব্যবস্থা নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি জানান মূল হোতা যেহেতু আমার পরিষদের সদস্য সেহেতু আমি কোন পদক্ষেপ নিতে পারি নাই বিধায় যে খানে যেখানে আমি প্রয়োজন মনে করেছি, সেখানে অবহিত করেছি। অপরদিকে সেলিম বাবুর পরিবারের দাবি চেয়ারম্যান তাদের কোন খোঁজ খবর নেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর