সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী

তারেক রহমানে’র নেতৃত্বে-৩১ দফা রাষ্ট্র সংস্কার বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক।

শফিকুল ইসলাম স্বাধীন বিশেষ প্রতিনিধি / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম স্বাধীন বিশেষ প্রতিনিধি

কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন এবং নারী সমাজের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শুধু ভোটার নন, পরিবর্তনের শক্তি। তাই ঘরে ঘরে নারী ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (১১নভেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর শ্রীপুর ও উত্তর বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠকে নারী ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, হাওরাঞ্চল আজও উন্নয়ন থেকে বঞ্চিত। বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকা মানুষের জীবনযাত্রা নিয়ে কেউ ভাবে না। আমরা ক্ষমতায় এলে হাওরকেন্দ্রিক বিশেষ উন্নয়ন বোর্ড গঠন করে কৃষি, মৎস্য ও পর্যটন খাতকে আধুনিকায়ন করবো।

তিনি আরো বলেন, দু-একটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। তারা জানেনা বিএনপির সাথে নির্বাচনে গেলে বিজয়ী হওয়া তো দূরের কথা, ভোটের মাঠে তারা বিএনপির ধারে কাছেও পৌঁছাতে পারবে না। বিএনপি জনগণের দল, জন বান্ধব দল। বিএনপির মূল শক্তি হলো জনগণ। ইনশাআল্লাহ জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে।

সভায় উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর