শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অপসারণ হলো খালের অবৈধ বাধ!

জিয়াউল ইসলাম জিয়া / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃআল-আমীন এর হস্তক্ষেপে ৪০-৫০ একর জমির জলাবদ্ধতার অবসানে কৃষকদের মাঝে ফিরে এসেছে স্বস্তি। 

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমীন কাংশা ইউনিয়নের নাচনমুহুরি গ্রামে এ অভিযান পরিচালনা করেন। 

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, নাচনমুহুরি এলাকার উপর দিয়ে পানি প্রবাহের একটি খালে নহুল মিয়া নামে জৈনক প্রভাবশালী ব্যাক্তি দীর্ঘ প্রায় এক যোগ পূর্বে বাধ নির্মাণ করে ওই খালের পানি বন্ধ করে দিয়ে সেখান থেকে মাছ ধরতেন। 

এতে প্রতি বছর বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আশে পাশের কৃষকদের ৪০-৫০ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হত। 

এ বিষয়ে কৃষকরা বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের দ্বারে দ্বারে  ঘুরেও কোনো কাজ হয়নি।

অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে কৃষকরা জলাবদ্ধতার ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন।

এই পদক্ষেপের ফলে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, বিশেষ করে ৪০-৫০ একর জমির ধান ও ভুট্টা চাষিরা উপকৃত হয়েছেন। 

 

স্থানীয়রা অভিযোগ করেছিলেন যে, এই অবৈধ বাঁধের কারণে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে ফসলি জমিতে সেচ কাজ ব্যাহত হচ্ছিল। উপজেলা প্রশাসনের এ ধরনের তৎপরতাকে স্থানীয় কৃষক ও সচেতন মহল স্বাগত জানিয়েছেন।

বার্তা প্রেরক:মিজানুর রহমান, শেরপুর। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর