বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

চাচিকে নিয়ে উধাও ভাতিজা, এলাকাজুড়ে আলোচনার ঝড়

দৈনিক সোনালী সময় / ১৪৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ৪ মে, ২০২৬

 

(দোয়ারাবাজার সুনামগঞ্জ)ঃ

গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ আক্কাস মার্কেট এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় চাচিকে নিয়ে এক যুবকের উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র তোলপাড়। জনমনে দেখা দিয়েছে বিস্ময়, ক্ষোভ ও অস্বস্তির মিশ্র প্রতিক্রিয়া। ঘটনাটি এখন পূবাইলজুড়ে আলোচিত ‘টক অব দ্য পূবাইলে’ এ পরিণত হয়েছে, যা স্থানীয় সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

 

রবিবার (৩ এপ্রিল) ভোরের কোনো এক সময়ে স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে বিজয় হোসেন ওরফে নূরনবী (২৫) প্রতিবেশী এক চাচিকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকেই এলাকায় শুরু হয় জল্পনা-কল্পনা, যা দ্রুতই রূপ নেয় আলোচিত সামাজিক ঘটনায়।

 

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরেই ওই নারী ও বিজয়ের মধ্যে অস্বাভাবিক ঘনিষ্ঠতা নিয়ে এলাকায় চাপা গুঞ্জন চলছিল। তবে বিষয়টি যে এমন পরিণতির দিকে যাবে, তা কেউ কল্পনাও করেনি। হঠাৎ দুজনের একসঙ্গে উধাও হয়ে যাওয়ার ঘটনায় সেই গুঞ্জন এখন বাস্তবতার রূপ নিয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

 

ঘটনার পর থেকেই এলাকায় বিরাজ করছে উত্তেজনা ও অস্বস্তি। অনেকেই একে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন। একাধিক প্রতিবেশী ক্ষোভ প্রকাশ করে বলেন, “চাচি-ভাতিজার মতো সম্পর্কের এমন অবমাননা সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে।” আরেকজন বলেন, “এই ঘটনার পর পরিবারগুলোর মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে, যা খুবই উদ্বেগজনক।”

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে গোপন সম্পর্কের অভিযোগ থাকলেও তা পরিবারের নজরে আসেনি। হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় দুই পরিবারই পড়েছে চরম বিব্রতকর পরিস্থিতিতে।

 

সমাজ বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং বৃহত্তর সামাজিক কাঠামোর ওপরও প্রভাব ফেলে। পারিবারিক বন্ধন, নৈতিকতা ও সামাজিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়লে এমন অস্বাভাবিক ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। তারা পরিবারে সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে ‘নৈতিকতার চরম অবক্ষয়’ হিসেবে উল্লেখ করছেন, আবার কেউ ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন তুলছেন।

স্থানীয়দের দাবি, পলাতক যুবক ও সংশ্লিষ্ট নারীকে দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বিজ্ঞাপন

 

 

‘নৈতিকতার চরম অবক্ষয়’ হিসেবে উল্লেখ করছেন, আবার কেউ ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন তুলছেন।

স্থানীয়দের দাবি, পলাতক যুবক ও সংশ্লিষ্ট নারীকে দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বিজ্ঞাপন

 

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ও তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ