বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
“নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ ব্যবহার করে নিরাপদ আবাসন নিশ্চিতকরণ” —মোঃ সেলিম উদ্দীন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন আহ্বায়ক জোসেপ ও সদস্য সচিব রুবেল সিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুর সীমান্তে হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা! সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি বাঁশখালীতে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলনের উন্নয়ন সভা: দুই শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা বানারীপাড়া–বিশারকান্দি সড়কে নির্মাণে অনিয়মের অভিযোগ ওয়ার্ডের গণ্ডি পেরিয়ে জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন,ইউপি সদস্য ইয়াকুব হোসেন।

সিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিয়াউল ইসলাম জিয়া / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

চট্টগ্রাম ব্যুরো প্রধান

সিএমপি কোতোয়ালী থানার এসআই কাজী মনিরুল করিম চৌধুরী (ইনচার্জ, পাথরঘাটা পুলিশ ফাঁড়ি), সঙ্গীয় এএসআই মোঃ শাহাদাৎ হোসেন, এএসআই কলিম উদ্দিন, এএসআই মোঃ সুমন মিয়া, কনস্টেবল নং-১৭৩৫ টিপু কুমার দাশ, কনস্টেবল নং-৫৮০৮ সারোয়ার হোসেন, এএসআই মোঃ জিয়াউর রহমান, কনস্টেবল নং-৬৭৮০ মোঃ নাদিম, কনস্টেবল নং-৬৯৯৮ রিয়াদুল গণ থানা এলাকায় বিশেষ অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার হতে ০১টি অ্যাম্বুলেন্সযোগে ০২ জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানার নেতৃত্বে এসআই কাজী মনিরুল করিম চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সদের নিয়ে কোতোয়ালী থানাধীন নতুন ব্রিজঘাট হতে কোতোয়ালী অভিমুখী মেরিনার্স রোডের পুরাতন ফিশারিঘাটের মুখে বিপরীত পাশে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন অ্যাম্বুলেন্স গাড়ি তল্লাশি করতে থাকে। তল্লাশি চলাকালে কক্সবাজার দিক হতে আগত একটি সাদা রঙের অ্যাম্বুলেন্স (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫) গাড়িটিকে থামার জন্য সিগন্যাল দিলে উক্ত গাড়িটি কৌশলে ইউ-টার্ন করে কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারিঘাটের রাস্তার অভিমুখে চলে যায়। তাৎক্ষণিকভাবে আভিযানিক টিম অ্যাম্বুলেন্সটিকে ধাওয়া করে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে ব্রিকফিল্ড রোডস্থ কালভার্টের উপর গাড়িটি আটক করে। এসময় গাড়িতে থাকা ০২ জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক টিম তাদের আটক করে।

পরবর্তীতে উপস্থিত লোকজন ও সংবাদকর্মীদের উপস্থিতিতে আটককৃত অ্যাম্বুলেন্স গাড়িটি তল্লাশি করে অ্যাম্বুলেন্সের ভিতরে গ্যাস সিলিন্ডারের মধ্যে সুকৌশলে রক্ষিত অবস্থায় গ্রেফতারকৃত মাদক কারবারি ০১। শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং ০২। মোঃ আফসার (৩৩)-এর দেখানো ও উপস্থাপন মতে (ক) ১,০৫,০০০ (এক লক্ষ পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, (খ) মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি অ্যাম্বুলেন্স (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫), (গ) ০১টি পুরাতন Realme, Model No- RMX5566 মোবাইল ফোন,(ঘ) ০১টি VIVO 1951 মডেলের পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এসংক্রান্তে গ্রেফতারকৃত আসামিদ্বয়সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-০৯, তারিখ-০৫/০৫/২০২৬ খ্রি:, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৩৮/৪১ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর