রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
মেডিকেলে সুযোগ না পাওয়ার আক্ষেপ থেকে ৪৭তম বিসিএসে লাইভস্টোক ক্যাডার—মেহেবুল হাসানের অনুপ্রেরণার গল্প গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: মানববন্ধনে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন মোফাজ্জল হোসেন রামেকের ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠিত, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখা নতুন কমিটি গঠন চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ। উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে মেধাক্রমে চতুর্থ ফজলে রাব্বী হৃদয় লিটনসহ রাজশাহীর ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

শিক্ষার গুণগত মানে এগিয়ে বারবিশা বামুনিয়া খেড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রতিবেদকের নাম / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নীলফামারী জেলার ডোমার উপজেলার আওতাধীন বারবিশা বামুনিয়া খেড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মান, শৃঙ্খলা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশের কারণে এলাকায় ইতিবাচক সুনাম অর্জন করেছে। বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদান, পরিচ্ছন্ন পরিবেশ এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় অভিভাবকদের মধ্যেও সন্তোষ লক্ষ্য করা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শিক্ষকরা নির্ধারিত সময় অনুযায়ী শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। শ্রেণিকক্ষগুলো সাজানো-গোছানো এবং শিক্ষার্থীদের পাঠে আগ্রহী করে তুলতে বিভিন্ন শিক্ষাসামগ্রী ব্যবহার করতে দেখা যায় শিক্ষকদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম বলেন, “আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না রেখে মানবিক ও নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ করতে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাব।”

স্থানীয় অভিভাবকরা জানান, বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা ও নিয়মিত তদারকির কারণে শিক্ষার্থীদের পড়াশোনার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তারা বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, ধারাবাহিক প্রচেষ্টা ও সঠিক নেতৃত্বের মাধ্যমে বারবিশা বামুনিয়া খেড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে এবং উপজেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর