শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন বানারীপাড়ার কৃতি সন্তান অ্যাডভোকেট তারিকুল ইসলাম

প্রতিবেদকের নাম / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

সাব্বির হোসেন, বানারীপাড়া//

আইন পেশায় মেধা, প্রজ্ঞা, সততা ও মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল স্বীকৃতি হিসেবে বরিশালের সেরা প্যানেল আইনজীবীর ‘সম্মাননা স্মারক’ অর্জন করেছেন বানারীপাড়ার কৃতি সন্তান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত “জাতীয় আইনগত সহায়তা দিবস” উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশালের জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারক রাফিয়া ইসলাম, মো. মনিরুজ্জামান ও এমদাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমনসহ আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “আইন শুধু একটি পেশা নয়; এটি মানুষের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম। অ্যাডভোকেট তারিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালন করে আসছেন।”

উল্লেখ্য, বানারীপাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ তারিকুল ইসলাম পৌর শহরের ডাকবাংলো সংলগ্ন ঐতিহ্যবাহী ‘উকিলবাড়ি’র প্রয়াত শেখ আবদুল কাদিরের সুযোগ্য সন্তান। তিনি দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান, মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে আইন অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছেন।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন,
“এ অর্জন শুধু আমার একার নয়। আমার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতার ফলেই আজকের এই সম্মাননা। ভবিষ্যতেও মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”

এদিকে এ গৌরবময় সম্মাননা অর্জনে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে বানারীপাড়া ও বরিশালের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর