রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও মানসম্মত আম বাজারজাত করতে রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ সাক্ষীর অভাবে থমকে যাওয়া বিচার: এক প্রতিবন্ধী পিতার আর্তনাদ ও আইনি লড়াই ত্যাগের ঘোষণা ​ মানিকগঞ্জের সিংগাইরে দুস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করলেন সাংসদ শান্ত ঝিনাইগাতীতে কুকুরের অবাধ বিচরণ মাংসের টেবিলে, আতঙ্কে ক্রেতারা! তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড “নতুন বাংলাদেশ” গড়তে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ উদ্যোগ- জেলা প্রশাসক জাহিদুল ইসলাম তাহিরপুরে ড্রেজার বন্ধে অভিযানকালে ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা, আটক এক। এক মাসে দুই অর্জন: প্রাইম ইসলামি লাইফের ইভিপি মোহাম্মদ নুরুল আলমের সাফল্যে নতুন মাইলফলক ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! পরীক্ষাকেন্দ্রে ডিভাইসসহ ধরা খেলো ৫ পরীক্ষার্থী শেরপুরের ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত!  

তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড

জিয়াউল ইসলাম জিয়া / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

আমির হোসাইন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযানের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হানের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মিলন মিয়া(৪৫) নামে আটক ড্রেজার মালিক ৯০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মিলন মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সত্রিশ গ্রামের মৃত আব্দুল লতিফ তরফদার এর ছেলে। শুক্রবার(৮ মে) দিনগত রাত ১ টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সত্রিশ গ্রামে ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে,টাস্কফোর্স অভিযানে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হানের নেতৃত্বে শুক্রবার রাত ১২ থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এরমধ্যে রাত ১টা ২০ মিনিটের দিকে বিশ্বম্ভপুরের সত্রিশ গ্রামে অবৈধ পন্থায় বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিত্বে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয় এসময় আসামীরা দৌড়ে পালায়। পরে ২টি স্টিলবডি নৌকা ও ৩টি ড্রেজারবাহী কাঠের নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে নৌকা ও ড্রেজার জব্দ করে নিয়ে আসার জন্য নৌ পুলিশকে দুইজন মাঝি আনতে বলা হয় এবং মোবাইল কোর্ট টিম সেখানে অবস্থান নেয়।

এর কিছুক্ষণ পরেই গ্রামের কয়েকশত মানুষ নদীর পাড়ে একত্র হয়ে মোবাইল কোর্ট টিমের উপর পাথর নিক্ষেপ শুরু করে,এতে স্পীডবোটের ড্রাইভার আহত হয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে নৌপুলিশ ও বাদাঘাট পুলিশ-ফাড়ির সহোযোগিতায় পুনরায় অভিযান পরিচালনা করে ২টি বাল্কহেড ও ১টি ড্রেজারবাহী নৌকা জব্দ করে। এসময় মিলন মিয়া নামে একটি বাল্কহেডের মালিককে গ্রেপ্তার করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,এ ঘটনায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও ২৬ এপ্রিল ২০২৬ খ্রি. থেকে এ টাস্কফোর্স অভিযান/মোবাইল কোর্ট প্রতিদিন চলমান রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর