সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪ নবাগত ওসির ঘোষণা— “অভিযানের পর অভিযান চালিয়ে বাঁশখালীকে মাদকমুক্ত করা হবে” শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন! মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ তাহিরপুরে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি। সিন্ডিকেটের হাত থেকে উদ্ধার হলো নীলফামারী উপজেলা ভূমি অফিসের দখলকৃত জমি সিন্ডিকেটের হাত থেকে উদ্ধার হলো নীলফামারী উপজেলা ভূমি অফিসের দখলকৃত জমি শিক্ষার গুণগত মানে এগিয়ে পশ্চিম ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু নিরাপদ ও মানসম্মত আম বাজারজাত করতে রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ সাক্ষীর অভাবে থমকে যাওয়া বিচার: এক প্রতিবন্ধী পিতার আর্তনাদ ও আইনি লড়াই ত্যাগের ঘোষণা ​

তাহিরপুরে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি।

জিয়াউল ইসলাম জিয়া / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে এক ব্যক্তির ছবি ও নাম ব্যবহার করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের মুফতি সাইফুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাসায় অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে একটি ভুয়া আইডি থেকে তার ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে দেখেন তিনি।

একই সঙ্গে তাকে নিয়ে জঙ্গি সংশ্লিষ্ট ট্যাগ ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এছাড়াও ওই আইডি থেকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করা হচ্ছে বলে জিডিতে উল্লেখ করেছেন ভুক্তভোগী। অভিযোগে বলা হয়, “হানি হানি” নামের একটি ফেসবুক আইডি থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে।

অভিযুক্ত আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে মুফতি সাইফুল ইসলাম বলেন, “আমার ছবি ও নাম ব্যবহার করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

এতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর করেছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।” তাহিরপুর থানার দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর