মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪ নবাগত ওসির ঘোষণা— “অভিযানের পর অভিযান চালিয়ে বাঁশখালীকে মাদকমুক্ত করা হবে” নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৯/০৪/২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাঁশখালী থানাধীন সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১। ননাই দে (৪২), পিতা- নিরঞ্জন দে এবং ২। মিল্টন পাল, পিতা- মধু পাল, উভয় সাং- বাণীগ্রাম, সাধনপুর ইউনিয়ন, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ৫ পোটলা গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।
পরে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আটককৃত ননাই দে’কে ২ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড এবং মিল্টন পাল’কে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এদিকে একই দিন রাত ১০টা ৪০ মিনিটে বাঁশখালী থানাধীন পুইছড়ি ইউনিয়নের পন্ডিতকাটা এলাকায় ইয়াবা সেবনের সময় আরও দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ১। মোঃ আজিজ (২০), পিতা- আবুল কাশেম, সাং- পন্ডিতকাটা, পুইছড়ি ইউনিয়ন, বাঁশখালী এবং ২। মোঃ জাহিদুল ইসলাম (২২), পিতা- মৃত মোঃ সাইফুল ইসলাম, সাং- নাইক্ষ্যংছড়ি, বাইশ্যারী বাজার, জেলা- বান্দরবান। পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ২ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বাঁশখালী থানার নবাগত ওসি জানান, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না। অভিযানের পর অভিযান চালিয়ে বাঁশখালীকে মাদকমুক্ত করা হবে।” এদিকে সফল অভিযান পরিচালনার জন্য বাঁশখালী থানার ওসি এবং রামদাস মুন্সি হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচিকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, পুলিশের এমন কঠোর অবস্থানের কারণে এলাকায় স্বস্তি ফিরে আসছে এবং মাদককারবারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।