শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কারমাইকেল কলেজে অন্ত:একাদশ শ্রেণি বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন: চ্যাম্পিয়ন বিজ্ঞান বিভাগ দেরিতে স্কুলে শিক্ষক, অফিসে রান্নাবান্না; সযত্নে শেখ মুজিবের ছবি, মাঠজুড়ে শুকানো ভুট্টা চারঘাটে খাল খনন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক ছাতকের নোয়ারাই ইউনিয়নে মির্জাপুর-বুড়াইরগাঁও  গ্রামের দু’পক্ষের সং’ঘ’র্ষে ৪০ জন আ’হ’ত শেরপুরের কৃতি সন্তান ড. এমডি মাহফুজুর রহমান   পিএইচ ডি ডিগ্রি অর্জন করলেন এনজিও সেক্টরে ‘অফিস আওয়ার’ ও দীর্ঘ কাজের সংস্কৃতি: বাস্তবতা বনাম উৎপাদনশীলতা মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক বদলগাছীর ভান্ডারপুর বাজারে মাদক সেবনের সময় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড। সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার

দেরিতে স্কুলে শিক্ষক, অফিসে রান্নাবান্না; সযত্নে শেখ মুজিবের ছবি, মাঠজুড়ে শুকানো ভুট্টা

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলার আওতাধীন ১নং উত্তর নাউতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত দেরিতে আগমন, অফিস কক্ষে রান্নাবান্না, বিদ্যালয়ের মাঠে ভুট্টা শুকানো এবং অফিস কক্ষে সযত্নে শেখ মুজিবুর রহমানের ছবি সংরক্ষণ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে এসব অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

সরকারি বিধি অনুযায়ী সকাল ৯টার আগেই শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। সহকারী শিক্ষিকা মোছাঃ আলিফ নুরা বেগম বিদ্যালয়ে আসেন সকাল ৯টা ২২ মিনিটে, প্রধান শিক্ষক মোঃ নবিবুল ইসলাম আসেন ৯টা ৩৬ মিনিটে এবং সহকারী শিক্ষক মোছাঃ নুর নাহার বেগম বিদ্যালয়ে উপস্থিত হন সকাল ৯টা ৫৮ মিনিটে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের এমন খেয়ালখুশিমতো আগমনে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।
অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের অফিস কক্ষ ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত রান্নাবান্নার কাজে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস রুমে একজন শিক্ষক চা তৈরি করছেন। একই সঙ্গে সেখানে রাইস কুকার, কারি কুকার, ডিমের চালা সহ রান্নার বিভিন্ন সরঞ্জাম রাখা রয়েছে। পুরো অফিস কক্ষটিই যেন ছোট্ট একটি রান্নাঘরে পরিণত হয়েছে।

এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের অফিস কক্ষে সযত্নে টাঙিয়ে রাখা রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। বিষয়টি স্থানীয়দের মাঝে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য নির্ধারিত বিদ্যালয় মাঠজুড়ে দেখা গেছে শুকাতে দেওয়া হয়েছে ভুট্টা। ফলে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ নবিবুল ইসলাম বলেন, “শেখ মুজিবের ছবি খেয়াল করিনি। বাঁচতে যেহেতু হবে তাই অফিসে মাঝেমধ্যে রান্না করা হয়।” পাশাপাশি বিদ্যালয়ে দেরিতে আসার বিষয়টিও তিনি স্বীকার করেন।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ডিমলা) মোঃ উমর ফারুককে মুঠোফোনে অবগত করা হলে কথোপকথনের মাঝখানে অন্য একটি কল আসায় তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এছাড়া ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র নাথ রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন রিসিভ করেননি।

এলাকাবাসীর অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর