বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
চারবারের চেষ্টায় স্বপ্নের বিসিএস পুলিশ ক্যাডারে জাবেদ হোসেন ব্যর্থতাকে পেছনে ফেলে এএসপি পদে সুপারিশ, সাফল্যের আনন্দে বাবার শূন্যতা দক্ষিণ খড়িবাড়ী তেলীর বাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল খেলা ২০২৬ অনুষ্ঠিত। ঝিনাইগাতীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রক্তে কেনা স্বাধীন দেশে স্বৈরাচারের স্থান নেই, ৫ আগস্ট চিরঞ্জীব হোক: কৃষিবিদ আনোয়ার পারভেজ কৃষকের ঘর থেকে চার সরকারি চাকরির সাফল্য: মেধা ও অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত আবুল কাশেম জ্বালানিতে কারচুপি, লাইসেন্সহীন প্রতিষ্ঠান: ঝিনাইগাতীতে মোবাইল কোর্টের অভিযানে তিন প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা তাড়াশে মাদক সেবনের সময় হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময়

চাচার হাতে ভাতিজা খুন, বাঁশখালীতে চাঞ্চল্য।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা উপজেলার পূর্ব বৈলগাঁও এলাকার মাদবীপুকুর পাড়ের পশ্চিম কর্নারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মোঃ হাসান (২৪) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে।
নিহত হাসান স্থানীয় বশির আহমদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধান রাখার জায়গা ও সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন ওই বিরোধকে কেন্দ্র করে হাসানের সঙ্গে তার চাচা মোঃ নাছির উদ্দীন (৪৫) এবং চাচাতো ভাই রাকিব (১৯)-এর বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযোগ রয়েছে, নাছির উদ্দীন ধারালো অস্ত্র দিয়ে ভাতিজা হাসানের ওপর হামলা চালান। এতে হাসান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনাও বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
মো. রবিউল হক বলেন, “ঘটনাস্থলে রয়েছি। সীমানা বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর