সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ICREE-26 সম্মেলনে প্রথম স্থান অর্জন করেছেন চলনবিলের সন্তান আব্দুল মালেক আকাশকুড়ি ঘাটেরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক “জনাব মোঃ বাবুল হোসেন” এর চাকরী অবসর জনিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা। সুনামগঞ্জে ২২ দিনে ৮১ মাদক মামলা, গ্রেপ্তার ১০৯ শজিমেকে প্রধান সহকারী পদ নিয়ে জালিয়াতির অভিযোগ: আলোচনায় উচ্চমান সহকারী শাহীন ইসলাম দোয়ারাবাজারে ব*জ্রপাতে হাঁস পালকের মৃত্যু শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান। শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, ঘরবাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি। শীলকূপে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান একদিনেই আটক ১৩ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আমেরিকান প্রবাসী ড. মাহফুজুর রহমান (পিএইচডি) শ্রীবরদী-ঝিনাইগাতীবাসীকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বানারীপাড়ায় জেন্ডার সমতা ও জলবায়ু সচেতনতায় গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত আটুক ৭।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ উজান তাহিরপুর গ্রামের একটি দোকানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করলে সেখানে উপস্থিত কয়েকজন যুবক বাধা দেয় এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও হামলার ঘটনা ঘটে। এতে কনস্টেবল মিটু মিয়া আহত হন। পরে খবর পেয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়। আহত কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, “মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে এক কনস্টেবল আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর