শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
চারঘাটে আম পাড়ার উদ্বোধন করলেন এমপি চাঁদ বড়শশী ইউনিয়নের জনদুর্ভোগের নাম ‘সরদার পাড়া-বালা পাড়া’ সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর মাদকাসক্ত, ছিনতাই, চুরি ও জুয়ার বিরুদ্ধে রাজশাহীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত সুশাসনের বার্তা নিয়ে ছাতকে এলেন ইউএনও মহিউদ্দিন রাজধানীর গৈদারটেকে সংবাদকর্মীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় থানা কর্তৃপক্ষের মামলা রেকর্ড দেশজুড়ে নিন্দার ঝড় ও দ্রুত গ্রেফতারের দাবি। ফুলেল শুভেচ্ছায় বরণ, ছাতকের দায়িত্ব নিলেন ইউএনও মো. মহিউদ্দিন। পদবঞ্চিত ছাত্রদল নেতা মোরশেদ হাসানের আবেগঘন স্ট্যাটাস ঘিরে আলোচনা। শেরপুরের ঝিনাইগাতীতে লিচুর বাম্পার ফলন, কৃষকদের মুখে হাসি ফুটেছে। তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক। শেরপুরের কৃতি সন্তান ড. এমডি মাহফুজুর রহমান পিএইচ ডি ডিগ্রি অর্জন করলেন।

বড়শশী ইউনিয়নের জনদুর্ভোগের নাম ‘সরদার পাড়া-বালা পাড়া’ সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
পঞ্চগড় জেলার বোদা উপজেলার ৫ নম্বর বড়শশী ইউনিয়নে মাত্র দেড় কিলোমিটার কাঁচা রাস্তার কারণে কয়েক গ্রামের হাজারো মানুষের জীবনযাত্রা থমকে দাঁড়িয়েছে। ইউনিয়নের সরদার পাড়া প্রাথমিক বিদ্যালয় হতে বালা পাড়া পর্যন্ত সংযোগ সড়কটির বর্তমানে বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাটি হাঁটু সমান কাদায় একাকার হয়ে যায়। কোথাও কোথাও রাস্তাটি দেবে আবাদি জমির সাথে মিশে যাওয়ায় চেনার উপায় নেই এটি সড়ক নাকি ফসলি জমি। এর ফলে সাইকেল, ভ্যান, অটোরিকশা কিংবা মোটরসাইকেল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছে।

​রাস্তাটির এই জরাজীর্ণ অবস্থার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের ওপর। প্রতিদিন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে জুতা-স্যান্ডেল নিয়ে কাদায় মাখামাখি হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। অনেক সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার শিকার হচ্ছে তারা। এলাকাবাসীর অভিযোগ, কৃষিপ্রধান এই অঞ্চলের উৎপাদিত পণ্য পার্শ্ববর্তী ভাউলাগঞ্জ ও বগদুলঝুলা বাজারে নেওয়ার জন্য এই রাস্তাটিই প্রধান ভরসা। কিন্তু রাস্তার দুরবস্থার কারণে কোনো যানবাহন আসতে না চাওয়ায় কৃষকদের দ্বিগুণ ভাড়ায় পণ্য পরিবহন করতে হচ্ছে, যা তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

​স্থানীয়দের দাবি, এই ভোগান্তি নিরসনে বড়শশী ইউনিয়নের চেয়ারম্যানের কাছে বারবার ধরনা দিলেও শুধু মৌখিক আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রতি জনপ্রতিনিধিদের এই অবহেলায় চরম ক্ষোভ বিরাজ করছে জনমনে। তারা মনে করেন, এই এক থেকে দেড় কিলোমিটার রাস্তা পাকা করা হলে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এমতাবস্থায়, এলাকাবাসীর প্রাণের দাবি ও দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে স্হানীয় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর