বুধবার, ২০ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চারঘাটে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু ঝিনাইগাতীর কৃতি সন্তান আবুল হাসান রাজু অতিরিক্ত কৃষি অফিসার পদে পদন্নোতি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বৈত সাফল্য ছাতকে ব্রি ধান১১৪ ফসল কর্তন ও মাঠ দিবসে কৃষকদের ব্যাপক উৎসাহ ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম অতিরিক্ত কৃষি অফিসার পদে পদোন্নতি  দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ত্যাগের আদর্শে উজ্জীবিত হোক ঈদুল আযহা : আমির হোসাইন বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ওসির নির্দেশনায় এসআই আজিজুর রহমানের সফল অভিযান বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন শেখ ফাহমিদা সুলতানা ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম  ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে উপজেলা কৃষি অফিসার পদে পদোন্নতি 

চারঘাটে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে সারা দেশে একযোগে ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় চারঘাট উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক সূচনা ঘটে।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর সভাপতিত্বে ভূমিসেবা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার (ওসি) আব্দুল মালেক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ও হয়রানীমুক্ত ভাবে পৌঁছে দেওয়া। ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে এখন ঘরে বসেই মানুষ ভূমির বিভিন্ন সেবা পাচ্ছেন। এই মেলার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

মেলাটি আগামী ২১ মে (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে চারঘাটের সকল নাগরিককে মেলায় এসে প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর