বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁশখালীর কৃতি সন্তান এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার এবার সুপ্রিম কোর্টের আইনজীবী শেরপুরের কৃতি সন্তান আসাদুজ্জামান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত! চট্টগ্রামের বাঁশখালীতে নেশাগ্রস্ত অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড শরীয়তপুর হাসপাতালের চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্য কর্মীর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন! সিলেট -সুনামগঞ্জ সড়কের আহসানমারা সেতু সংলগ্ন এলাকায় বাস ও লেগুনার মু’খোমু’খি সং’ঘ’র্ষে নিহ’ত -২  কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, শেবাচিমে প্রেরণ যাদুকাটায় নদীর তীর কেটে বালু লুট ৮ জনের বিরুদ্ধে মামলা, বালু ভর্তি ট্রলার জব্দ আলোর পথে বাধা! সুনামগঞ্জে তিন ব্যক্তির দাবিতে আটকে গেল নতুন মাদ্রাসা ভবন ৫০০তম রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)” বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু,আটক -২

শেরপুরের কৃতি সন্তান আসাদুজ্জামান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত!

জিয়াউল ইসলাম জিয়া / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের কৃতী সন্তান আসাদুজ্জামান ময়মনসিংহ জেলা পুলিশের দুটি সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ এসআই (Sub-Inspector) এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালন, অপরাধ দমনে দক্ষতা, ওয়ারেন্ট তামিলে বিশেষ সাফল্য এবং পেশাদারিত্বের জন্য আসাদুজ্জামানকে এই দুইটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। তাঁর কর্মদক্ষতা ও নিষ্ঠা জেলা পুলিশের মধ্যে উল্লেখযোগ্য প্রশংসা কুড়িয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান শেরপুরের মেধাবী কৃতি সন্তান শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এসআই(নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান কে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন।

শেরপুরবাসী এই অর্জনে উচ্ছ্বসিত। অনেকেই বলছেন, আসাদুজ্জামান শেরপুরের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর এই সাফল্য জেলার অন্যান্য পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে।

আসাদুজ্জামান এই অর্জনের জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “এটি আমার একার নয়, পুরো টিমের সাফল্য। আমি সবসময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণের সেবা করতে চাই।”
শেরপুরের এই কৃতী সন্তানের জন্য আমরা গর্বিত। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর