শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিশাত হত্যা মামলায় দ্রুত চার্জশিট ও প্রকাশ্যে ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন আর্তমানবতার সেবায় দৃঢ় প্রত্যয়ে মানবকল্যাণ ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় পরিষদ রাউজানে টানা বর্ষণে হলদিয়া ইউনিয়নের রাস্তা-ঘাট ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অবৈধভাবে খাস জমি দখলমুক্তে কঠোর ব্যবস্থা, ভূমিহীনদের মধ্যে জমি বিতরণে সরকারের অঙ্গীকার: ভূমিমন্ত্রী, মিজানুর রহমান মিনু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র ও মন্ত্রী আসাদুল হাবিব দুলু ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামছুল হকের দোয়া ও সমর্থন কামনা স্বপ্ন থেকে সাফল্যের শিখরে:৪৭ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে মুনির হোসেনের গৌরবোজ্জ্বল অর্জন একের পর এক বিসিএসে ব্যার্থতার পর ৪৭ তম বিসিএসে সাফল্য :দিনাজপুরের আল-আমিন ইসলামের অনন্য কৃতিত্ব একের পর এক বিসিএসে ব্যার্থতার পর ৪৭ তম বিসিএসে সাফল্য:দিনাজপুরের আল-আমিন ইসলামের অনন্য কৃতিত্ব রাজশাহীতে বালুর দাম নিয়ন্ত্রণে সভা, বর্ষায় ৭৫০ সিএফটি ট্রাকপ্রতি মূল্য ৫ হাজার টাকা নির্ধারণ

তাহিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু,২ জন আহত

জিয়াউল ইসলাম জিয়া / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

আমির হোসেন/স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহসানুল ইসলাম(১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। একেই ঘটনায় আরও দুই জন গুরুত্বর আহত হয়েছে।
নিহত আহসানুল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে।

একেই ঘটনায় একেই গ্রামের তাজ ইসলামের ছেলে শিমুল মিয়া(২০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও আমজাদ হোসেন ছেলে দেলোয়ার হোসেন বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে(সাজু মিয়া বাড়ির ছাঁদে) ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে,বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে (সাজু মিয়া বাড়ির ছাঁদে) কাজ করা অবস্থায় পল্লী বিদ্যুতের সংযোগ মেইন লাইনে রড পরে যায়। এতে আহসানুল ইসলাম,শিমুল মিয়া ও দেলোয়ার হোসেন বিদুৎ পৃষ্ঠ হয়ে গুরুত্বর আহত হয়।

এতে ঘটনাস্থলে আহসানুলের মৃত্যু হয়। গুরুত্বর আহতদের উদ্ধার করে বাদাঘাট বাজারে নিয়ে গেলে শিমুল মিয়ার অবস্থা খারাপ হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া জানান,আহসানুল এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করেছে। তার মৃত্যু এভাবে মেনে নেয়া কষ্ট হচ্ছে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানিয়েছেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয় পুরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Comments

No comments to show.