আমেরিকান প্রবাসী ড. মাহফুজুর রহমান (পিএইচডি) শ্রীবরদী-ঝিনাইগাতীবাসীকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম
/ ৭
বার দেখা হয়েছে
আপডেট :
শনিবার, ২৩ মে, ২০২৬
শেয়ার করুন
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ড. মাহফুজুর রহমান, পিএইচডি।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের মাঝে ত্যাগের মহিমা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সংহতি আরও সুদৃঢ় করুক। এই শুভ দিনে শ্রীবরদী-ঝিনাইগাতীর প্রিয় ভাই-বোন, বয়স্ক-যুবক, নারী-পুরুষ সকলকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।”
ড. মাহফুজুর রহমান আরও বলেন, “ঈদের এই আনন্দ যেন সকলের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। আসুন, আমরা সকলে মিলে একে অপরের প্রতি সহানুভূতি, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাই। ঈদুল আজহা সকলের জীবনে বয়ে আনুক অশেষ শান্তি, সুখ ও সমৃদ্ধি।”
শ্রীবরদী-ঝিনাইগাতীর জনসাধারণ ড. মাহফুজুর রহমানের এই শুভেচ্ছায় সাড়া দিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।