মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাউজানে আস সোফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন

শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, ঘরবাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় আকস্মিক টর্নেডোর আঘাতে গাছচাপা পড়ে বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের স্ত্রী।

শনিবার (২৩ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে আকস্মিক টর্নেডোর তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা এবং বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধশত কাঁচা ও টিনশেড ঘরবাড়ি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে হঠাৎ টর্নেডো আঘাত হানে। দেড় থেকে দুই মিনিট স্থায়ী এ টর্নেডোর আঘাতে নন্নী পশ্চিমপাড়ায় রান্না করার সময় একটি বড় গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বেগম নিহত হন।

এদিকে টর্নেডোর আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত কাঁচা ও টিনশেড ঘরের চালা উড়ে গেছে। শত শত গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া ও বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবিল ও যোগানিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

নন্নী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ জানান, নন্নী পশ্চিমপাড়া এলাকায় গাছচাপায় বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম মাহবুবুর রহমান রিটন বলেন, “বৃষ্টির সময় ঘরের ভেতরে ছিলাম। হঠাৎ টর্নেডোর তীব্র আঘাতে মনে হচ্ছিল পাকা বাড়িটিও উড়িয়ে নিয়ে যাবে। পরে বাইরে বের হয়ে দেখি আশপাশের কয়েকটি কাঁচা ঘরের টিনের চালা উড়ে গেছে এবং বহু গাছপালা উপড়ে পড়েছে।

নালিতাবাড়ী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, টর্নেডোর ঘটনায় নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, আকস্মিক টর্নেডোর আঘাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত বেগমের দাফন-কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পর ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর