রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ICREE-26 সম্মেলনে প্রথম স্থান অর্জন করেছেন চলনবিলের সন্তান আব্দুল মালেক আকাশকুড়ি ঘাটেরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক “জনাব মোঃ বাবুল হোসেন” এর চাকরী অবসর জনিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা। সুনামগঞ্জে ২২ দিনে ৮১ মাদক মামলা, গ্রেপ্তার ১০৯ শজিমেকে প্রধান সহকারী পদ নিয়ে জালিয়াতির অভিযোগ: আলোচনায় উচ্চমান সহকারী শাহীন ইসলাম দোয়ারাবাজারে ব*জ্রপাতে হাঁস পালকের মৃত্যু শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান। শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, ঘরবাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি। শীলকূপে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান একদিনেই আটক ১৩ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আমেরিকান প্রবাসী ড. মাহফুজুর রহমান (পিএইচডি) শ্রীবরদী-ঝিনাইগাতীবাসীকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বানারীপাড়ায় জেন্ডার সমতা ও জলবায়ু সচেতনতায় গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ICREE-26 সম্মেলনে প্রথম স্থান অর্জন করেছেন চলনবিলের সন্তান আব্দুল মালেক

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

নাটোর জেলা প্রতিনিধি:
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার প্রতাপপুর গ্রামের আবুল কাশেমের পুত্র আব্দুল মালেক মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন International Conference of Research and Education for Educators (ICREE) 2026-এ অংশগ্রহণকারী ৭২ জন গবেষকের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।

২৩ মে ২০২৬ মালয়েশিয়ার Camar Resort, Langkawi-এ অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে Malaysia Association of Research and Education for Educators (MAsREE)।

আব্দুল মালেক ঢাকার Tejgaon College-এর ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। বর্তমানে তিনি Kuala Lumpur University of Science and Technology-এ পিএইচডি গবেষণায় যুক্ত আছেন।

সম্মেলনে উপস্থাপিত তাঁর গবেষণাপত্রের শিরোনাম ছিল: “Educational Technology Integration in the Age of Artificial Intelligence and Digitalization: A Qualitative Study of Pedagogical Practices and Challenges in Secondary Schools in Bangladesh”

গবেষণায় বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং শিক্ষণ কৌশল বিশ্লেষণ করা হয়েছে। এতে বিশেষভাবে TPACK (Technological Pedagogical and Content Knowledge) ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়েছে, যা প্রযুক্তিগত, পেডাগজিক্যাল এবং বিষয়ভিত্তিক জ্ঞানের সমন্বয়কে গুরুত্ব দেয়।

গবেষণায় উল্লেখ করা হয়, অনেক শিক্ষক প্রযুক্তি ব্যবহার করলেও বিভিন্ন ক্ষেত্রে এই তিন ধরনের জ্ঞানের কার্যকর সমন্বয়ে ঘাটতি রয়েছে। এছাড়া প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার মাধ্যমে শিক্ষক দক্ষতা উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

আব্দুল মালেক বলেন, তাঁর গবেষণার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর