বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

ছাতকের গানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি কলিম উদ্দিন আহমদ মিলন

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিবেদক

ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান ও ধনপুর গ্রামের মধ্যবর্তী গানুউরা নদীতে একটি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।মঙ্গলবার চেচান গ্রামের তালুকদার বাড়িতে যুক্তরাজ্য বিএনপি ও কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা সুয়েব মিয়া তালুকদারের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা সুয়েব মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মিলন বলেন, “আগামী দিনে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করে ছাতক-দোয়ারাবাজারের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে চেচান ও ধনপুর গ্রামের মধ্যবর্তী গানুউরা নদীতে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতি, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রউফ, নুরুল আমিন, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর