বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

বগুড়াকে আধুনিক শহরে রূপান্তর করতে ধানের শীষে ভোট দিন — সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার

নিজস্ব প্রতিবেদন / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদন:-

বগুড়া জেলার কাহালু উপজেলায় তরুণ ভোটার ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও তরুণদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

প্রধান অতিথির বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব মোঃ মোশারফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “বগুড়াকে একটি আধুনিক ও গতিশীল শহরে রূপান্তর করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গঠনে যুবসমাজের মতামত বড় ভূমিকা পালন করে।”

আরমান ডলার আরও বলেন, তরুণদের ইতিবাচক সহযোগিতা ভবিষ্যতের রাজনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিময় করবে এবং বগুড়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করা প্রয়োজন।

সাংগঠনিক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আবু রায়হান, সাংবাদিক মোহাম্মদ আব্দুল মতিন খন্দকার টিটু, এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতা ফিজিওথেরাপিস্ট মোঃ আব্দুর রশিদ, জিসাস জেলা কমিটির সদস্য মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লা ও মোঃ বোরহান উদ্দিন।

এ ছাড়াও কাহালুর তরুণ ভোটারদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ সাব্বির হোসেন, মোঃ মিলন মিয়া, মোঃ রিফাত হোসেন, মোঃ ফয়সাল আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর