সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী

শেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নালিতাবাড়ীর আবু সাঈদ

প্রতিবেদকের নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আবু সাঈদ।

 

এই গৌরবময় অর্জনের মাধ্যমে ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শিক্ষা ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা অর্জিত হয়েছে।

শিক্ষক মুহাম্মদ আবু সাঈদ এই অর্জনের অনুভূতি প্রকাশ করে বলেন,

“এটি সম্পূর্ণ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে।”

জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা এই অর্জনকে স্বাগত জানিয়েছেন। তারা ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এই সাফল্য নালিতাবাড়ী উপজেলাসহ পুরো শেরপুর জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর