বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

 

নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিবেদক 

সিলেট রেঞ্জের থানা ভিত্তিক মে-২০২৬ মাসের কর্মমূল্যায়নে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম সেরা ওসি হিসেবে প্রশংসাপত্র অর্জন করেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম-এর হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্তির পর ওসি রতন শেখ এ অর্জন সুনামগঞ্জবাসী, থানার সকল কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যদের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, জনগণের সহযোগিতা এবং পুলিশ সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।

এ অর্জনে সুনামগঞ্জ জেলা পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

 

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর