শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান

প্রতিবেদকের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের পরীক্ষা নিয়ন্ত্রক ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শেরপুরের কৃতি সন্তান ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আইটি শাখার বিভাগীয় প্রধান মোঃ মনোয়ারুল ইসলাম।

 

 

ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শেরপুর জেলার গর্বিত সন্তান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আইটি বিভাগের বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম।

 

 

তিনি প্রফেসর আক্তারুজ্জামানের দীর্ঘদিনের শিক্ষা প্রশাসনে অবদানের প্রশংসা করে বলেন, “তাঁর নেতৃত্বে ময়মনসিংহ বোর্ড যেভাবে এগিয়ে চলেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি আরও বড় পরিসরে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবেন বলে আমরা আশাবাদী।”

 

 

প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এই শুভেচ্ছায় আপ্লুত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

 

উল্লেখ্য, প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান ময়মনসিংহ শিক্ষা বোর্ডে দায়িত্ব পালনকালে স্বচ্ছতা, দক্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে বোর্ডের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাঁর ঢাকা শিক্ষা বোর্ডে পদায়নকে শিক্ষা সংশ্লিষ্ট মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

 

নতুন দায়িত্বে তাঁর সাফল্য কামনা করছেন শেরপুরসহ সমগ্র ময়মনসিংহ বিভাগের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর