মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
আসন্ন ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হয়েছেন তরুণ সমাজসেবক কাওসার আহমেদ। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয় ভোটারদের মাঝে তিনি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
কাওসার আহমেদ বলেন, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবেন। তিনি এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কাওসার আহমেদ একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব ব্যক্তি। বিভিন্ন সময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। ফলে নির্বাচনে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

এদিকে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাওসার আহমেদ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মতবিনিময় করছেন এবং উন্নয়নমুখী বিভিন্ন পরিকল্পনা তুলে ধরছেন। তিনি সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে কাওসার আহমেদ একজন উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর