বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ। ব্র্যাকের উদ্যেগে কুষ্টিয়া-২ অঞ্চলের দৌলতপুর-১, ২ এবং ভেড়ামারা এলাকা অফিসের আওতায় সকল শাখায় বিনামুল্যে হাঁস এবং মুরগির বাচ্চা পলনের প্রশিক্ষণের আয়োজন ও বিতরণ করা হয়। ব্র্যাক এনজিওর উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ তাহিরপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা। শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে

তাহিরপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা।

বিশেষ প্রতিনিধি / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে জঙ্গলবাড়ি মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারলে জাতির ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবের কাছে নতি স্বীকার না করে মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পরিবার ও অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শামসুল হক, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ফকির, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান তারা মিয়া, সাংগঠনিক সম্পাদক মহরম আলী, জঙ্গলবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু হানিফা, কলাগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রহমত উল্লাহ সাদী, জঙ্গলবাড়ি মাদক নির্মূল কমিটির উপদেষ্টা সদস্য খালেক মিয়া, তোতা মিয়া, খোরশেদ আলম, সাদিকুল ইসলাম বাচ্চু, মুসলিম উদ্দিন, হায়দার মিয়া, সাইফুল ইসলাম, আবু বক্কর, নূর মোহাম্মদ, ইসমাইল মিয়া, আনোয়ার হোসেন, আমিনুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা চাঁন সওদাগর, ছাত্রদল নেতা রফিক মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর