বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। এসএসসির ফলাফলে তাহিরপুরের চরম বিপর্যয়, পাসের হার মাত্র ৪১.১৮ শতাংশ। শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু;

বিএম কলেজে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের নবীন বরণ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

সাব্বির হোসেন,,

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’-এর উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) সংগঠনের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেয় সংগঠনের সদস্যরা। পরে অনুষ্ঠিত সাংগঠনিক কর্মশালায় নতুন সদস্যদের সামনে ‘উত্তরণ’-এর লক্ষ্য, আদর্শ, সাংগঠনিক কাঠামো এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শেখ তাজুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও সুস্থ সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশে এবং কলেজের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে ‘উত্তরণ’-এর মতো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত অংশগ্রহণ, সাংগঠনিক আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান নবীনদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর