সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
তীব্র চাপের মুখে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগ বনসম্পদ রক্ষায় ভোররাতের অভিযান:৬টি বালুবাহী মাহিন্দ্র ট্রাক্টর আটক ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নে পাশে বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় মনির হোসেন, দোয়া ও সমর্থন কামনা পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ। ভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ অতিরিক্ত পরিচালক শওকত ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে ডিএনসি পরিবার সনদ বিহীন পশু পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় গরু মৃত্যুর অভিযোগ,দীর্ঘ ৮ মাসেও ভুক্তভোগী কোনো সুরাহা পাইনি, পুনরায় ইউএনও’র কাছে বিচার চেয়ে আবেদন বিএম কলেজে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের নবীন বরণ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্বাস্থ্য খাতে অর্থায়ন বৃদ্ধি এবং জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে এমসিজিএল (MCGL)-এর উদ্যোগে এক ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন,উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রানী ভৌমিক,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা রাজিব সাহা,উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান আকন্দ সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, উন্নয়ন কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে বিদ্যমান চ্যালেঞ্জ, সেবার মান উন্নয়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং টেকসই অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সবায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণে নতুন নতুন অর্থায়নের উৎস খুঁজে বের করা, জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এমসিজিএলের প্রতিনিধিরা জানান, স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সম্পদ সংগ্রহ ও কার্যকর ব্যবস্থাপনার বিকল্প নেই। এ ধরনের ফান্ড মোবিলাইজেশন সভার মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

সভা শেষে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের আহ্বান জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের সভা স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উপজেলার স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর