মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শ্রীবরদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জিআর চাল বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শ্রীবরদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জিআর চাল বিতরণ

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে সরকারি ত্রাণ হিসেবে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
মাননীয় সংসদ সদস্য (শেরপুর-৩) মোঃ মাহমুদুল হক রুবেলের অনুকূলে বরাদ্দকৃত এই জিআর চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), রাণীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব, ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। জিআর কর্মসূচির মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময়ে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে বলে জানান। তারা সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর