বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

জনগণের শক্তিতেই বিএনপি আবারও ক্ষমতায় যাবে-আনিসুল হক।

বিশেষ প্রতিনিধি / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি

দীর্ঘদিনের আন্দোলন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াই এবং জনগণের অগাধ সমর্থন—এই তিন শক্তিকে ভিত্তি করে বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরবে বলে মন্তব্য করেছেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) এই চার উপজেলায় গঠিত সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক।

তিনি বলেন, “বিএনপি জনগণের দল। জনগণই আমাদের শক্তির উৎস। ইনশাল্লাহ এই শক্তির ভরসাতেই বিএনপি আবার ক্ষমতায় যাবে।”

সোমবার (১৭ নভেম্বর) মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক অভিযোগ করে বলেন, “আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কয়েকটি মহল নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত। তারা জানে, সৎ ও গ্রহণযোগ্য ভোট হলে বিএনপিকে হারানো সম্ভব নয়। তাই তারা নির্বাচন পরিবেশ নষ্টের অপচেষ্টা করছে। তবে জনগণের সচেতনতা কোনও ষড়যন্ত্র সফল হতে দেবে না।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বাস্তব রূপরেখা। এর মধ্যেই রয়েছে—নাগরিক নিরাপত্তা, মানসম্মত শিক্ষা, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং হাওরাঞ্চলের টেকসই উন্নয়নের বিশেষ পরিকল্পনা।
তিনি আশ্বাস দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই হাওরবাসীর দীর্ঘদিনের দুর্দশা দূর করা হবে।”

নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন পূর্ণতা পায় না। বিএনপি ক্ষমতায় গেলে নারী শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। হাওরাঞ্চলের নারীদের জন্য আলাদা অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হবে।”
এ সময় তিনি নারী ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

হাওরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলে কৃষি, মাছ ও পর্যটনের বিশাল সম্ভাবনা থাকলেও কার্যকর উন্নয়ন পরিকল্পনার ঘাটতি রয়েছে।
তিনি প্রতিশ্রুতি দেন, “বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক সেচব্যবস্থা, কৃষি উন্নয়ন, মাছ চাষের সম্প্রসারণ এবং টেকসই পর্যটন গড়ে তুলতে বিশেষ মেগা প্রকল্প নেওয়া হবে।”

পথসভায় সভাপতিত্ব করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহেবুর আলম।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইনামুল গণি তালুকদার রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
• মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক মো. আবে হায়াৎ
• যুগ্ম আহবায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু
• মো. আবুল বাশার
• মোশাহিদ তালুকদার

উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষের অংশগ্রহণে পথসভাটি জনসমুদ্রে রূপ নেয়। আশপাশের এলাকা ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর