বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
উখিয়ায় বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল যুবসমাবেশে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাহিরপুরে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসার অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত তাহিরপুরে অ-বৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসা: দলীয় প্রভাব ও ডিলার সি-ন্ডিকেটের নেপথ্য কাহিনী জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে?
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডি নৌকা জব্দ, বিজিবির অভিযান।

বিশেষ প্রতিনিধি / ২১০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি স্টিল বডির নৌকা জব্দ করেছে চারাগাঁও বিজিবি ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে বিজিবির টহল দল অভিযান চালিয়ে কলাগাঁও ছড়া থেকে প্রায় ১,০০০ ঘনফুট বালুভর্তি একটি বাংলাদেশি স্টিল বডির নৌকা জব্দ করে। তবে অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত বালুর সরকারি মূল্য প্রতি ঘনফুট ২৫ টাকা হিসেবে মোট ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্টিল বডির নৌকার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা। এ বিষয়ে চারাগাঁও বিজিবি ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও প্রাকৃতিক সম্পদ লুটপাট রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত নৌকা ও বালু পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অবৈধ বালু উত্তোলন প্রশাসনের আরও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ