বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল ব্যথামুক্ত জীবনের বিশ্বস্ত ঠিকানা!! শিক্ষার গুণগত মানে এগিয়ে মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের সঙ্গে ঢাকাস্থ বাঁশখালী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত: বারবার নির্বাচিত উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল আমাদের মাঝে আর নেই, শোকে স্তব্ধ চৌহালী মাদকমুক্ত গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা প্রেসক্লাব।

স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত:

জিয়াউল ইসলাম জিয়া / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ঃ

স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জুন ২০২৬ খ্রি. রোজ শুক্রবার দুপুর ০২.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত সিরাজুল ইসলাম লেকচার হল, লেকচার থিয়েটার ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত এবং থিম সং পরিবেশন করার পর স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। “শক্তি, সাহস ও সম্ভাবনার প্রতীক” এই শ্লোগানকে সামনে রেখে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট, লেখক, গবেষক, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সহযোগী সম্পাদক, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাবেক এজিএম (আইন), পূবালী ব্যাংক পিএলসি.; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল মালিকী, লেখক, উদ্যোক্তা ও কথাসাহিত্যিক; শাহ্ কামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কবি, ব্যবসায়ী ও সংগঠক; জিন্নাত আরা ইফা, কবি, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী, মোটিভেশনাল কোচ ও সংগঠক; সানজিদা খান, নারী উদ্যোক্তা ও সংগঠক; মিডিয়া, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন এস এম দেলোয়ার জাহান, উদ্যোক্তা, ব্যবসায়ী, সম্পাদক, প্রকাশক, সংগঠক, শতাধিক গ্রন্থের প্রণেতা ও প্রধান উপদেষ্টা, স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন। পুরো অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন জারিন আঞ্জুম মৌ, লেখক, শিক্ষক, সংবাদ পাঠক ও উপস্থাপক। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন তাসনিয়া মারুফ সুমি, লেখক, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও সংগঠক এবং স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে নারী উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের নানাদিক আলোচনার পাশাপাশি স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ভূয়সী প্রশংসা করেন। এ রকম আয়োজন ফাউন্ডেশনের উন্নয়নের বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নতুন নতুন সৃষ্টিশীলতার ক্ষেত্রে উৎসাহ প্রদান করবে। এ রকম ফাউন্ডেশনের অনুষ্ঠান আয়োজনের জন্য ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ সাংবাদিক এবং বিভিন্ন জেলা থেকে আগত নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীগণেরা বক্তব্য ও আলোচনা করেন।

সবশেষে আমন্ত্রিত অতিথি, নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর